মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প
সোমবার, ১৯ জুন ২০২৩



মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। দেশটির আবতহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ডিএমএইচ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহরের ৭০ মাইল দক্ষিণপূর্বে।
ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপ-পরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোন সম্ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কেবলমাত্র ৬.৫ এবং এর উপরে হলে সুনামি হতে পারে।’
তিনি জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর জানা যায়নি।
ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
ডিএমএইচ জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯৬.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৬   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ