দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ১৫৬। বায়ুর মান বিচারে এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এদিন বায়ুর মানে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানেরই আরেকটি শহর করাচি। দূষণ সূচকে শহরটির স্কোর ১২১।এ ছাড়া চতুর্থ ধাপে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পঞ্চম অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

বাংলাদেশ সময়: ১১:৩৩:১২   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু
অবশেষে গোল পেল টটেনহাম, তবু হার এড়াতে পারল না
ঐক্যের বার্তায় পর্দা উঠল এশিয়ান গেমসের
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ধর্মমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ