কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ

গত বছরের ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ ও তার স্ত্রী উপাসনা। ২০ জুন ভোরে সুখবর এলো হায়দ্রাবাদ থেকে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে সন্তান এলো তাদের সংসারে।

হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

গত কয়েকদিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও শেয়ার করেন উপাসনা।

ছেলে বাবা হতে চলেছে, সেই খবর শোনার পর চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি এটা জানাতে পেরে আনন্দিত।’

সূত্র : আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১১:৩৭:২১   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
বলিহার রাজবাড়ী ও পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ