নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব শুরু
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব শুরু

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে নারায়ণগঞ্জে।

আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।হিন্দুধর্মের মত ও রীতি অনুসারে, বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে এ শোভাযাত্রা বের হয়।

ইসকনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যাত্রা শুরু করে। পরে ২নং রেল গেইট, চাষাঢ়া, মিশনপাড়া হয়ে আবার দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।

নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।

রথ থেকে আম, জাম, কাঠাল, লটকন, লিচুসহ নানা প্রকারের ফল বিতরণ করা হয়।

হিন্দুশাস্ত্র মতে, রথের দড়ি টানলে বা স্পর্শ করলেও পূর্ণ লাভ হয়। শাস্ত্র মতে রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরু করার শুভ তিথি।

এর আগে রথ উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এসময় পাশে ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান প্রমুখ।

এদিকে, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ জুন উল্টো রথ টেনে উৎসবের সমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৫   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী
সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন
দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার : বিদ্যুৎমন্ত্রী
মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ