দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



দক্ষিণ পশ্চিম অঞ্চলে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

গোপালগঞ্জ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চাষাবাদ উপযোগী ফসলের আধুনিক উৎপাদন কলা কৌশল শীর্ষক বৈজ্ঞানিক সহকারীদের প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এম. এম কামরুজ্জামান।
উপ প্রকল্প পরিচালক ড. মো. হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ: কাদের সরদার, কৃষি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ এম খায়রুল বসার, বৈজ্ঞানিক কর্মকর্তা আখতারুজ্জামান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস কথা।
এ প্রশিক্ষণে কৃষি গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার ৩০ জন বৈজ্ঞানিক সহকারী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩:২০:৪৪   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভারতের সঙ্গে বাংলাদেশে পূজার পরিবেশের কোনো পার্থক্য নেই: দীনেশ ত্রিবেদী
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ধর্মীয় পরিচয়ে কাউকে আলাদা করে দেখতে চাই না’- শামা ওবায়েদ
বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং চালু, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ