‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’
বুধবার, ৫ নভেম্বর ২০২৫



‘সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “আসন্ন নির্বাচন হবে পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের লড়াই। সন্ত্রাস, চাঁদাবাজী ও পেশিশক্তি নির্ভর অসুস্থ রাজনীতির বিরুদ্ধে জনসেবা, দেশপ্রেম ও সততার লড়াই হবে। এই লড়াইয়ে আমাদের অবশ্যই জিততে হবে; না হলে জুলাই মাসে জীবন উৎসর্গকারী শহীদ ও আহতদের রক্ত আমাদের অভিশাপ দেবে।”

বুধবার (৫ নভেম্বর) নগর কার্যালয়ে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, বিলাল তালুকদার, সাইয়্যেদ রিদওয়ান, ইসমাইল ও মুহা. শফিকুল ইসলাম।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “দেশের মানুষ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামী শক্তির ঐক্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কালোটাকা ও পেশিশক্তির বিরুদ্ধে সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করতে হবে। সর্বোচ্চ চেষ্টা করবো; বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, ইনশাআল্লাহ।”

বাংলাদেশ সময়: ২৩:৩৯:০৯   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ