আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বিভিন্ন ভাতা চালু আছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বিভিন্ন ভাতা চালু আছে : স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বিভিন্ন ভাতা চালু আছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সকল প্রকার ভাতা চালু রয়েছে। জনগণ বিনামূল্যে বই পাচ্ছেন, করোনার টিকা বিনামূল্যে পেয়েছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সামাজিক ভাতা সচল রাখতে হলে এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।

বৃহস্পতিবার দুপুরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় ভ্যাকসিন কি বিএনপি দিয়েছিল? ওই সময় তারা আপনাদের পাশে না থেকে অপপ্রচার করেছে। তারা ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে।

যুদ্ধের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এখন আস্তে আস্তে দাম কমছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৯   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ