ফরিদপুরে গাঁজাসহ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গাঁজাসহ যুবক আটক
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



ফরিদপুরে গাঁজাসহ যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬ কেজি গাঁজাসহ মো. হাবিবুল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানায় অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ একই উপজেলার নাজিরপুর গ্রামের রাশেদুল হকের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। সে আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের সদস্য বলে জানা গেছে। হাবিবুল্লাহ ফেনী থেকে গাঁজা এনে ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪১   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ