অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

প্রথম পাতা » ছবি গ্যালারী » অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত বেড়ে ৭
শনিবার, ২৪ জুন ২০২৩



অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহেল বাকী।

ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়।

তিনি বিলেন, এ ঘটনায় আহত ওই অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালো (৪১) গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩২   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ