পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬
সোমবার, ২৬ জুন ২০২৩



পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় রোববার বজ্রপাতে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
রাষ্ট্র পরিচালিত উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, পাঞ্জাব প্রদেশের শেখুপুরা এবং নারোয়াল জেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে। সেখানে প্রবল বৃষ্টিপাতের সময় বেশ কয়েকটি বাড়িতে বজ্রপাত হয়।
খবরে বলা হয়, বজ্রপাতে আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নেয়া হয়েছে। প্রদেশজুড়ে কোন পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে রোববার সকালে টুইট বার্তায় জলবায়ু পরবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, দেশব্যাপী ৩০ জুন পর্যন্ত প্রাক-মৌসুমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। এই সময়ে পাঞ্জাবের বিভিন্ন নগরীতে প্রবল বাতাস, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, ভারী বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়ার এবং পার্বত্য অঞ্চলে বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
রেহমান আরো বলেন, এমন পরিস্থিতিতে ‘সংশ্লিষ্ট সকল ও স্থানীয় প্রতিষ্ঠানকে এবং পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোন ঘটনা এড়াতে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের সময় নাগরিকদের ঝুঁকিপূর্ণ অবকাঠামো, বিদ্যুতের খুঁটি এবং নদী থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০৯   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ