বীরের বাবা-মা দুটোই আমি: বুবলী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বীরের বাবা-মা দুটোই আমি: বুবলী
সোমবার, ২৬ জুন ২০২৩



বীরের বাবা-মা দুটোই আমি: বুবলী

ঈদুল আজহায় মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং আলোচিত নায়িকা শবনম বুবলী। তবে সেটি পর্দায়। শাকিব খনের একটি এবং বুবলীর দুটি সিনেমা এবার ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে।

শাকিব খান অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়। অন্যদিকে বুবলীর মুক্তি পাবে ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা।

শাকিব ও বুবলী প্রসঙ্গ আসলেই তাদের সংসার জীবনের বিষয়টি সামনে চলে আসে। ঢালিউডের আরেক নায়িকা অপু বিশ্বাসের মতো বুবলীকেও বিয়ে করে সেটি গোপন রাখার অভিযোগ ওঠে শাকিব খানের বিরুদ্ধে। পরে সেটি প্রকাশ্যে আসে। এখন অবশ্য তারা আর একসঙ্গে নেই। তবে দুই সংসারে শাকিবের রয়েছে দুটি পুত্র সন্তান। একজনের নাম আব্রাহাম খান জয়। আরেকজনের নাম শেহজাদ খান বীর।

ঈদের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা হয় বুবলীর। সেখানেও ওঠে আসে পারিবারিক প্রসঙ্গ।
শাকিব খানের সঙ্গে যোগাযোগ হয় কিনা এমন প্রশ্নে বুবলী বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই কথা বলতে চাই না।

ঈদুল ফিতরে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন এমন কথা পরবর্তীতে গণমাধ্যমে বলেন বুবলী।

এবার ঈদে বীরকে নিয়ে তার বাবার বাসায় যাওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৩৯   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ