জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে : কাদের
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে : কাদের

জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি বরাবরের মতো ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। তাদের ষড়যন্ত্রের হাতিয়ার দেশের বিরুদ্ধে বদনাম, কুৎসা রটানো ও লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশবিরোধী অপপ্রচার। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে।

তিনি বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপির ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেশের জনগণ পূর্ণ হতে দেবে না। তারা দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা কখনই ধারণ করে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। সেই ধারাবাহিকতায় এরইমধ্যে তারা ষড়যন্ত্র আর লুটপাটের রূপরেখা চূড়ান্ত করেছে।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বরপুত্র, খুনি, পলাতক আসামি তারেক রহমানের প্রেসক্রিপশনে প্রণীত কোনো ‘রূপরেখা’ নিয়ে জাতির আগ্রহ নেই।

তিনি বলেন, দেশের জনগণ বারবার বিএনপির কাল্পনিক গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান প্রত্যাখ্যান করেছে। তাদের গণ-অভ্যুত্থান ও আন্দোলন হলো আগুন সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা এবং স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করা। আগামীতে এমন কিছু করলে জনগণ প্রতিহত করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র এখন অনেক বেশি শক্তিশালী। গণতন্ত্র পরিচালিত হবে দেশের জনগণের অভিপ্রায় অনুযায়ী। দেশের ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৭   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
নারায়ণগঞ্জে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
দেশে এলো ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত আহমেদ আলীর মরদেহ
কোনো চাঁদাবাজি চলবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে: ডিএসসিসির প্রশাসক
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ
সালমানের গানে নাচলেন ঐশ্বরিয়া, অভিষেক কী করলেন?
এস্তুপিনানের গোলে ডার্বি জিতল মিলান
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ