আরব আমিরাতে জমজমাট পশুর হাট

প্রথম পাতা » আন্তর্জাতিক » আরব আমিরাতে জমজমাট পশুর হাট
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



আরব আমিরাতে জমজমাট পশুর হাট

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে পশুর হাটগুলো। বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতা। স্থানীয়দের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন প্রবাসী বাংলাদেশিরাও।

দুবাই, আবুধাবী, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহসহ বিভিন্ন বিভাগীয় শহরের পশুর হাটে স্থানীয়দের পাশাপাশি ব্যাপক ভিড় দেখা গেছে।

দুবাইয়ের আল গেসিস এলাকায় ক্যাটেল মার্কেটে প্রতি বছরের মতো এই বছরও বসেছে জমজমাট কোরবানির পশুর হাট। পাকিস্তান, ইরান, সিরিয়া, সোমালিয়া, অস্ট্রেলিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের গরু থেকে শুরু করে উট, ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে এই হাটে।

এ বছর গরু বিক্রি হচ্ছে ৫ থেকে ১২ হাজার দিরহাম, উটের দাম ১০ থেকে ১৬ হাজার দিরহাম। ছাগল, ভেড়া ও দুম্বা পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ২৫০০ দিরহামের মধ্যে। এই বাজারে বিশেষত্ব হলো বিক্রির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

আগামীকাল বুধবার (২৮ জুন) আরব আমিরাতে উদ্‌যাপন করা হবে ঈদুল আজহা। কোরবানির পশু বেচাকেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। প্রবাসীরা কেউ একা আবার কেউ কেউ কয়েকজন মিলে অংশীদারের ভিত্তিতে পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৩   ৪০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সতর্কবার্তা উপেক্ষা করেই সৌদির তেলখনিতে ইরানের হামলা
ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তি নিয়ে ইসরাইলের বিষয়ে যা বললেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশের সবজি রফতানি প্রায় বন্ধ, বিকল্প বাজার খোঁজার তাগিদ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
তেহরানে চলন্ত অ্যাম্বুলেন্সে আঘাত হানল ইসরাইলের ক্ষেপণাস্ত্র
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
এবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প
সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ