সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার ৩৪৫টি আশ্রায়ন প্রকল্পে আশ্রিত অসহায় পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল ও দুই কেজি গরুর মাংস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন,পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী পেয়ে আশ্রায়ন প্রকল্পের আশ্রিতারা বলেন, আমরা একসময় ভূমি ও গৃহহীন ছিলাম। আমাদের মাথা গোজার কোন ঠাই ছিল না। আজ আমরা জমিসহ ঘর পেয়েছি। তিনি আমাদের কথা চিন্তা করে ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। আমরা তার জন্য দোয়া করি। তিনি যেন অনেক দীর্ঘজীবী হন এবং আল্লাহ যেন তার ও আমাদের এমপি মহোদয়ের মনের আশা পূরণ করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩১   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
বন্দরে বিশেষ অভিযানে হেরোইনসহ শুক্কু গ্রেপ্তার
সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
হকারদের থেকে চাঁদা নেওয়া গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: কালাম
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ