শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত : পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত : পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



শান্তিরক্ষী বাহিনী নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৭ জুন) সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে দরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সব তাদের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এসব কথা বলছে। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে, এটাই তারা চায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে যাদের নেওয়া হয়, অনেক যাচাই বাছাই করেই নেওয়া হয়। এটা বাংলাদেশ জানে।’

একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠিক না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এসব বিদেশিরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নেবে। যাতে তারা নিজেদের ইচ্ছামতো বাংলাদেশকে চালাতে পারে। সরকারের বিরুদ্ধে যে কারো অভিযোগ থাকতেই পারে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ঠিক না। সরকার স্থিতিশীল থাকলে দেশের উন্নতি হয়।’

বাংলাদেশ সময়: ২০:৫৭:০২   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ