​সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’
রবিবার, ৮ মার্চ ২০২৬



​সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত ‘সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’

জামালপুর প্রতিনিধি: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন।

আলোচনা সভায় বক্তারা নারী অধিকার রক্ষা এবং সমাজে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে বর্তমান সরকার ও প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। বক্তারা আগামীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজকের সচেতন পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

​উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলার দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ​ইসমাইল হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৩:২০:১৩   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে কোনো প্রকল্প হবে না : রেলমন্ত্রী
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল : সরকারি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
থানার লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
গণভোট: সিদ্ধিরগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও পথসভা
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে : তথ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষকের কাঁচা ধান কেটে নেয়ার অভিযোগ
বিজ্ঞান চর্চায় জোর দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান ডিসির
অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ