ঈদে হানিফ সংকেতের নতুন নাটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে হানিফ সংকেতের নতুন নাটক
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩



ঈদে হানিফ সংকেতের নতুন নাটক

ঈদে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নামের এই নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮ টা ৫০ মিনিটে।

প্রতিবছরই দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। তার নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। বরেণ্য এ নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন।

গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশান এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিনদিন নাটকটি ধারণ করা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতের কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। আবহ সংগীত করেছেন এম এ রহমান। নাটকের একটি দৃশ্যে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুবর্ণা আক্তার। নাটকটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।

বাংলাদেশ সময়: ২১:০৭:২৩   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত স্পেন এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রবাসীর ঘরে প্রতিবেশীর আত্মহত্যা, সরিষাবাড়ীতে চাঞ্চল্য
হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু
ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করছে সরকার: হুইপ দুলু
চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধিদল
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আমের প্রলোভনে শিশুকে গরুর খামারে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৫০ বছরের ফারুক
চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযান, ১৪শ’ লিটার জ্বালানি তেল জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ