তেলবাহী জাহাজে বিস্ফোরণ : দগ্ধ ৫, নিখোঁজ ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » তেলবাহী জাহাজে বিস্ফোরণ : দগ্ধ ৫, নিখোঁজ ৪
শনিবার, ১ জুলাই ২০২৩



তেলবাহী জাহাজে বিস্ফোরণ : দগ্ধ ৫, নিখোঁজ ৪

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন জাহাজে থাকা পাঁচ কর্মচারী। আর নিখোঁজ রয়েছেন চারজন।

শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।

আহতদের মধ্যে আছেন শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া জাহাজের একজন বাবুর্চিও আহতদের মধ্যে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, পেট্রোল ও ডিজেল ভর্তি নন্দিনি-২ নামের এ জাহাজটি ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর পাড়ে পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করার জন্য আসে।

দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে জাহাজে আগুন ধরে যায়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, জাহাজটিতে মাস্টারসহ মোট ৯ জন কর্মচারী ছিলেন। এর মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ৪ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন জাহাজের ৪ কর্মচারী।

তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা প্রাথমিকভাবে তা জানা যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০:৩৯:২৭   ৩৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ