বাণিজ্য নয়, কাঁচামরিচের দাম বাড়ার বিষয়টি জানে কৃষি মন্ত্রণালয়

প্রথম পাতা » অর্থনীতি » বাণিজ্য নয়, কাঁচামরিচের দাম বাড়ার বিষয়টি জানে কৃষি মন্ত্রণালয়
শনিবার, ১ জুলাই ২০২৩



বাণিজ্য নয়, কাঁচামরিচের দাম বাড়ার বিষয়টি জানে কৃষি মন্ত্রণালয়

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচামরিচ কৃষিজাত পণ্য। তাই এর দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এটা আমাদের জানার কথা না।

শনিবার (১ জুলাই) বিকেলে রোটারি বর্ষ উপলক্ষে বগুড়ায় আয়োজিত র‌্যালির আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, কাঁচামরিচের দাম কেন বাড়লো, উৎপাদন কত তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। তবে এটুকু বলতে পারি সরকার কাঁচামরিচ আমদানি করার অনুমতি দিয়েছে।

কোরবানির চামড়ার দাম না পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা বারবার বলেছি চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করতে। কিন্তু তারা লবণ না দেওয়ার কারণে চামড়ার দাম পায়নি, তা নষ্ট হয়েছে। যদি তারা লবণ দিত, তাহলে পরে ভালো দাম পেত।

ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি যেসব পণ্য আমদানি করতে হয়, সেসব পণ্য ব্যবসায়ীরা হোল্ড (মজুদ) করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করতে। এ ছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লে আমাদের দেশেও বাড়ে।

সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। র‌্যালি শেষে মন্ত্রী রোটারি ক্লাবের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৯   ৩৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ