হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিলিতে কমেছে কাঁচামরিচের দাম
রবিবার, ২ জুলাই ২০২৩



হিলিতে কমেছে কাঁচামরিচের দাম

দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়, যা শনিবার বিক্রি হয়েছে ৫০০ টাকা দরে। ক্রেতা না-থাকায় দাম কমতে শুরু করেছে বলছেন ব্যবসায়ীরা। দাম কিছুটা কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ক্রেতাদের অভিযোগ ৫০ টাকা কেজির কাঁচামরিচ হঠাৎ কেন ৫০০ টাকা হয়েছে সেই বিষয়ে প্রশাসনকে তদারকি করতে হবে।

রোববার (২ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচামরিচ ক্রেতা মিনহাজুল ইসলাম বলেন, আমার একটি হোটল আছে। প্রতিদিন কাঁচামরিচের প্রয়োজন হয়। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে আমরা হোটেল মালিকরা বিপাকে পড়েছি। হোটেলে রান্নার কাজে কাঁচামরিচ ব্যবহার করতে অনেক খরচ পোহাতে হচ্ছে। যার জন্য আজকে এক কেজি কাঁচামরিচ কিনলাম।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। বর্তমানে ১০০ টাকা কেজি প্রতি কমে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। হিলির ব্যবসায়ীরা জয়পুরহাট, বগুড়া, বিরামপুর, পাঁচবিবির মোকামগুলো থেকে কাঁচামরিচ সরবরাহ করে থাকে। মোকামগুলোতে কৃষকেরা বেশি দামে বিক্রি করছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ভোক্তা পর্যায়ে কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সজাগ রয়েছি। নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। খুব দ্রুত কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:২৬:২১   ৩৫১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ