খাবার-যাতায়াতের বিল দেননি প্রযোজক, অভিযোগ আমিশার

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাবার-যাতায়াতের বিল দেননি প্রযোজক, অভিযোগ আমিশার
রবিবার, ২ জুলাই ২০২৩



খাবার-যাতায়াতের বিল দেননি প্রযোজক, অভিযোগ আমিশার

মাঝখানে মামলায় জড়িয়ে সংবাদের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। এবার এলেন মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গদর ২’-এর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে। সম্প্রতি এই অভিনেত্রী খাবার ও যাতায়াতের বিল না দেওয়ার অভিযোগ আনেন অনিল শর্মা প্রোডাকশনের বিরুদ্ধে।

শুক্রবার চারটি টুইট করেন আমিশা। সেখানে মে মাসে চন্ডীগড়ে যে ঘটনা ঘটে তা নিয়ে ভক্তদের জিজ্ঞাসার উত্তরেই লেখেন অভিনেত্রী। মে মাসের শেষে চন্ডীগড়ে শুট করছিলেন তারা। তিনি লেখেন, ‘অনেকেই জানতে চান যে অনিল শর্মা প্রোডাকশন থেকে অনেক টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার তাদের সঠিক পারিশ্রমিক ও যোগ্য পাওনা নাকি পায়নি। এই খবর সত্যি। কিন্তু জি স্টুডিও এই প্রযোজনায় পা রাখে ও নিশ্চিত করে যে একটা প্রফেশনাল কোম্পানি তারা, তাই সকলের যোগ্য পাওনা তারা দেবে।’

আমিশা আরও লেখেন, ‘থাকার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, চন্ডীগড়ের শেষ দিনের শুটিং, এমনকী খাওয়ার বিলও বাকি ছিল। বেশ কয়েকজনকে যাতায়াতের গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি। তাদের নিজেদের দায়িত্বেই যেতে হয়। কিন্তু অনিল শর্মা প্রোডাকশন যে সমস্যাগুলো তৈরি করেছিল, জি স্টুডিও সেগুলো সংশোধন করে নেয়।’ অভিযোগের পাশাপাশি কয়েকজনকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

২০০১ সালে মুক্তি পায় বলিউডের ব্লকবাস্টার ছবি ‘গদর এক প্রেম কথা’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় সানি দেওল ও আমিশা প্যাটেলকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অমরেশ পুরি, লিলেট দুবে, সুরেশ ওবেরয়ের মতো তারকারা। বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি।

২২ বছর পর মুক্তি পেতে চলেছে এটির সিক্যুয়েল ‘গদর ২’। আগামী ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবিটি। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন আমিশা। এতে সাকিনার চরিত্রেই দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।

বাংলাদেশ সময়: ১৩:০১:২২   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান - স্বরাষ্ট্রমন্ত্রী
দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত না: এমপি আখতার
জামালপুরে সেহরি খেয়ে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ