৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ

প্রথম পাতা » অর্থনীতি » ৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



৬৫ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে আরও একটি জাহাজ

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়েছে জাহাজ এলএমজেড এটলাস। এ নিয়ে গত দুমাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি বন্দরের জেটিতে পৌঁছেছে। বন্দরটির প্রকল্প ব্যবস্থাপক আতাউল হাকিম সিদ্দিকী বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে জাহাজটি। আমরা সতর্কতার সঙ্গে এটি জেটিতে ভিড়িয়েছি। এটিতে বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৫ হাজার ২০ টন কয়লা রয়েছে।’

এ নিয়ে গত দুমাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের গভীর সাগর থেকে ২২৯ মিটার দীর্ঘ এবং সাড়ে ১২ মিটার গভীর জাহাজটিকে পাইলটিং করে মাতারবাড়ি জেটিতে নিয়ে আসা হয়। এরপর সতর্কতার সঙ্গে তা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে ভেড়ানো হয়।

সব প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেল থেকেই কয়লা খালাস শুরু হওয়ার কথা।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪৭   ৩২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ