পারিবারিক আদালত বিলের সংশোধিত রিপোর্ট দিতে সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারিবারিক আদালত বিলের সংশোধিত রিপোর্ট দিতে সুপারিশ
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



পারিবারিক আদালত বিলের সংশোধিত রিপোর্ট দিতে সুপারিশ

ঢাকা ৪ জুলাই ২০২৩ : একাদশ জাতীয় সংসদের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুল মজিদ খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকে পারিবারিক আদালত বিল,২০২৩ এর উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং কতিপয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে সচিব, আইন ও বিচার বিভাগসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৮   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সেই সুমাইয়া, ঘটনার নেপথ্যে কী?
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ