ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শনে ইউএনডিআরআর প্রতিনিধিদল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শনে ইউএনডিআরআর প্রতিনিধিদল
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শনে ইউএনডিআরআর প্রতিনিধিদল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশনের (ইউএনডিআরআর) একটি প্রতিনিধি দল। পরিদর্শন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউএনডিআরআর-এর সহকারী মহাসচিব মিজ মামি মিজুতোরি।

৮ সদস্যের এই প্রতিনিধি দল মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে অবস্থান করেন। প্রতিনিধি দলে ইউএনডিপি এবং এমেএফএ-এর প্রতিনিধিও ছিলেন।

সকাল ৯টায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক যুগ্ম সচিব ওয়াহিদুল ইসলাম ইউএনডিআরআর-এর সহকারী মহাসচিব মামি মিজুতোরি ও তার সাথে আগত প্রতিনিধি দলের সদস্যদের স্বাগত জানান।

এরপর প্রতিনিধিদলের সদস্যরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজসহ অপারেশনাল কাজে ব্যবহৃত গাড়ি-পাম্প ও বিভিন্ন সরঞ্জাম ঘুরে দেখেন।

‌‘ফায়ার সার্ভিসের ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রস্তুতি’ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটান্ট মোহাম্মদ মামুন। এরপর ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আলী আহাম্মেদ খান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ইউএনডিআরআর-এর প্রতিনিধি দলের সামনে ফায়ার সার্ভিসের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ইউএনডিআরআর-এর সহকারী মহাসচিব মামি মিজুতোরি তার বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিসের সাম্প্রতিক অপারেশনাল কাজের প্রশংসা করেন এবং জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার ফাইটারদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ইউএনডিআরআর-এর প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত পরিদর্শন কর্মসূচির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি দুর্যোগ প্রশমনে বাংলাদেশের ক্যাপাসিটির প্রশংসা করেন এবং এই ক্যাপাসিটি বৃদ্ধির ক্ষেত্রে তারা বাংলাদেশের পাশে থাকবেন বলে উল্লেখ করেন।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, মিজুতোরি ফায়ার সার্ভিসের পরিদর্শন বইতে মন্তব্য লিখেন এবং স্বাক্ষর করেন। ফটোসেশনের মাধ্যমে শেষ হওয়া এই পরিদর্শনকালীন অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম; প্রকল্প পরিচালক মো. শহীদ আতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪২   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ