সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস

সংসদ ভবন, ৪ জুলাই, ২০২৩ : জাতীয় সংসদে আজ ‘সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৩’ পাস হয়েছে। এতে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা, অবসর-সুবিধা সরকারি চাকরি আইনের আওতায় আনা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে সংসদে পাস হয়।
সরকারি চাকরি (সংশোধন) বিল ২০২৩-এ বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ১৫, ৪১, ৪২, ৪৩, ৪৪ ও ৪৫ ধারার বিধানসমূহ স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের অধীন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৪৫   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান - স্বরাষ্ট্রমন্ত্রী
দাশেরকান্দি পয়ঃশোধনাগারে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় বিভাজন থাকা উচিত না: এমপি আখতার
জামালপুরে সেহরি খেয়ে ফেরার পথে যুবককে পিটিয়ে জখম
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করতে হবে : শিক্ষামন্ত্রী
ঘানায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৬
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ