শিগগিরই রোহিঙ্গা নিপীড়নের মামলা নিষ্পত্তির জন্য আইসিসির প্রতি মোমেনের আহ্বান

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিগগিরই রোহিঙ্গা নিপীড়নের মামলা নিষ্পত্তির জন্য আইসিসির প্রতি মোমেনের আহ্বান
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



শিগগিরই রোহিঙ্গা নিপীড়নের মামলা নিষ্পত্তির জন্য আইসিসির প্রতি মোমেনের আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ রোহিঙ্গা নিপীড়নের মামলা শিগগিরই নিষ্পত্তি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ ‘বিচার বিলম্বিত হলে ন্যায়বিচার থেকে মানুষ বঞ্চিত হয়।’
সফররত আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখতে চাই, এই মামলাটি যেন দীর্ঘায়িত না হয় … যত তাড়াতাড়ি এটি শেষ হবে রোহিঙ্গাদের জন্য তা ভালো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আইসিসির কাছে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা গণহত্যা মামলার নিষ্পত্তি করার বিষয়ে প্রসিকিউটরকে আরো চেষ্টা বা প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
মোমেন বলেন, প্রসিকিউটর জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আরও তথ্য চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা এগুলি শেয়ার করব (তথ্য)… আমাদের তথ্য না দেয়ার কোন কারণ নেই।’
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে বিশ্বজুড়ে জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইসিসির কাজের প্রশংসা করেন ।
মোমেন আইসিসির প্রসিকিউটরের অফিসকে ‘বাংলাদেশ/মিয়ানমার (রোহিঙ্গা মামলা) পরিস্থিতি তদন্তের বিষয়ে’ বাংলাদেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
আইসিসির রোহিঙ্গা মামলার বিষয়ে আইসিসির প্রসিকিউটর করিম এএ খান ৪-৭ জুলাই পর্যন্ত চার দিনের সফরে এখানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৪   ৩২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ