সংসদে উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল, ২০২৩ পাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল, ২০২৩ পাস
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



সংসদে উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল, ২০২৩ পাস

সংসদ ভবন, ৪ জুলাই, ২০২৩ : জাতীয় সংসদে আজ উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল, ২০২৩ পাস হয়ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংসদে পাসের প্রস্তাব করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করেন। পরে বিলটি কণ্ঠভোটে সংসদে পাস হয়।
কিছু বিভাগীয় ও জেলা উন্নয়ন বোর্ড বিলীন করার জন্য বিলটি উপস্থাপন করা হয়। নতুন এই আইনটি হবে আদালত কর্তৃক অবৈধ ঘোষিত সামরিক শাসনের সময়ের জারিকৃত আইনের প্রতিস্থাপন।
বিল অনুযায়ী, খুলনা বিভাগ উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৬ (১৯৭৬ সালের অধ্যাদেশ নং-LXXV), রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৬ (১৯৭৬ সালের অধ্যাদেশ নং-LXXX), ঢাকা বিভাগ উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৬ (১৯৭৬ সালের অধ্যাদেশ নং-LXXXI), চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৭৬ (১৯৭৬ সালের অধ্যাদেশ নং-LXXXIX), চট্টগ্রাম জেলা উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৮২ (১৯৮২ সালের অধ্যাদেশ নং-XLVI) এবং কুমিল্লা, নোয়াখালী ও সিলেট জেলা উন্নয়ন বোর্ড অধ্যাদেশ, ১৯৮২ (১৯৮২ সালের অধ্যাদেশ নং-XLVII) এবং উন্নয়ন বোর্ড আইন (রহিত) অধ্যাদেশ, ১৯৮৬ বাতিল করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১২   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ