নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ ইসির অধীনে : কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ ইসির অধীনে : কাদের
বুধবার, ৫ জুলাই ২০২৩



নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ ইসির অধীনে : কাদের

নির্বাচনের সময় সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৫ জুলাই) দলীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধন খুব যৌক্তিকভাবে হয়েছে। এটা নিয়ে অযথা সমালোচনা হচ্ছে। আইনশৃঙ্খলা থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। সরকার ইসিকে সহযোগিতা করবে।

তিনি বলেন, গত কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন যেমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনও তেমন হবে। নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। সরকার রুটিন ওয়ার্ক করবে।

ভোটের প্রতি মানুষের আগ্রহ হারিয়েছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই অভিযোগ মিথ্যা। কেননা সবগুলো সিটি করপোরেশন ও উপনির্বাচনে ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে। স্বাধীন নির্বাচন ব্যবস্থা শেখ হাসিনার সময়েই বেশি কার্যকর।

বাংলাদেশ সময়: ১২:০৯:৫৫   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নাসিকের সীমানা সম্প্রসারণ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ