শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক
বুধবার, ৫ জুলাই ২০২৩



শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক

ঢাকা, ০৫ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটি সভাপতি সাগুফতা ইয়াসমিন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, মহিবুল হাসান চৌধুরী এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, মো: আবদুস সোবহান মিয়া এমপি, এম এ মতিন এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি এবং মাহী বদরুদ্দোজা চৌধুরী এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি মো: আফছারুল আমীন এমপি’র মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোকপ্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং কমিটির নতুন সভাপতি সাগুফতা ইয়াসমিন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বিগত ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ হয় এবং একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিগত ১৫তম থেকে ১৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সার্বিকভাবে পর্যালোচনা করা হয়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত প্রবিধানমালা/নীতিমালার উপর বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৫:২২   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ