মনপুরায় ২২’শ ৭৫ জন কৃষকের মাঝে বীজ, সার ও নারকেল চারা প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনপুরায় ২২’শ ৭৫ জন কৃষকের মাঝে বীজ, সার ও নারকেল চারা প্রদান
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



মনপুরায় ২২’শ ৭৫ জন কৃষকের মাঝে বীজ, সার ও নারকেল চারা প্রদান

জেলার মনপুরা উপজেলায় আজ ২২’শ ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ, সার ও নারকেল চারা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পেয়েছেন ৭’শ কৃষক ও নারকেল চারা পেয়েছেন ১৫’শ ৭৫ জন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবদুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: আহসান তাওহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।
কৃষি অফিস জানায়, অনুষ্ঠানে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫’শ ৭৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারকেল চারা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫৫   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
রংপুরে শিক্ষা কর্মকর্তাকে ৮ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে শিক্ষক আটক
কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বিরোধী দলকেও জনগণের সুখ-দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেয়া উচিত : মেজর হাফিজ
যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে তারাই দিল্লিতে পালাবে : মামুনুল হক
অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ : প্রধান উপদেষ্টা
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ