কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সরকার : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সরকার : তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর হবে সরকার : তথ্যমন্ত্রী

কাঁচা মরিচের সিন্ডিকেট ইস্যুতে ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র শিল্পের উত্থানে মন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কাঁচা মরিচ ও চিনি নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাঁচা মরিচের দাম কমাতে সরকার ভারত থেকে আমদানি করার সুযোগ দিয়েছে। কিছু কিছু ব্যবসায়ী, আড়তদার ও খুচরা বিক্রেতার ট্রেন্ড হয়ে গেছে ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেওয়া। ভোক্তা অধিকার অভিযান পরিচালন করছে। তারা এ নিয়ে কাজ করছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অর্থনীতির সূচকগুলো গত কিছুদিন ধরে অত্যন্ত ভালোর দিকে। এটিই প্রমাণ করে, আমাদের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে। আমাদের রপ্তানি আয় বেড়েছে। এগুলো প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মন্দা সত্ত্বেও দেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক চাকা সঠিকভাবে চলছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২৭   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ