ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের সঙ্গে উজরার বৈঠক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের সঙ্গে উজরার বৈঠক
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



ঢাকা সফরের আগে রাষ্ট্রদূতের সঙ্গে উজরার বৈঠক

আগামী ১১ থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফর করবেন। এ সফরের আগে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ ইমরানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

শুক্রবার (৭ জুলাই) টুইটারে উজরা জেয়া বৈঠকের বিষয়ে জানান।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ ইমরানের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম অনুশীলন এবং মানবিক সহযোগিতার লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি আমাদের শক্তিশালী অংশীদারিত্ব আরও গভীর করার জন্য উন্মুখ।

ঢাকা সফরে উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলি কৌর।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র সচিব বলেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধি দল উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধি দলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসলে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বলা যাবে। এখন পর্যন্ত কোনো অ্যাজেন্ডা ঠিক হয়নি।

তিনি বলেন, মার্কিন দলের সফরে অনেক বিষয় আলোচনা হতে পারে। ইলেকশন নিয়েও আলোচনা হতে পারে। কিন্তু এটা ইলেকশন কেন্দ্রিক সফর নয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৬   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ