ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখার ব্যবস্থা নিয়েছি। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখলে হবে না, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে।

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বাসাবাড়ির আঙিনায় নানান রকমের পাত্র ফেলে রাখা হয়। এতে পানি জমে থাকে। জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে কমপক্ষে প্রতি তিন দিনে এক দিন। যদি একটু সচেতন হয়ে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে ফেলে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে শিক্ষার্থীসহ সকলে ডেঙ্গুর হাত রক্ষা পাবে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা নিয়েছি। সব বাসাবাড়িতে এ ব্যবস্থা নিতে হবে। তাহলে ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাব।

নতুন শিক্ষাক্রমে পূর্ণাঙ্গ সিলেবাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ বছর যারা ক্লাস করছে, তারা সামনের বছরের পুরো ক্লাস পাচ্ছে না। তাদের এবার আগস্টে পরীক্ষা হওয়ার কথা। তারা হয়তো পরের বার পূর্ণাঙ্গ সিলেবাস পাবে। আমরা আশা করি পরের বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাস করতে পারব। আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে। আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুনর্বিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজির দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৯   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ