বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার, ৮ জুলাই ২০২৩



বিদেশি দূতদের অনেক বক্তব্যই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি রাষ্ট্রদূতরা দেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেক সময় তারা এমনসব কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দু-একটি বাদে সব কটি স্বচ্ছ নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দল-মতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।

তিনি বলেন,

নির্বাচনে জনগণের অংশগ্রহণের দিক থেকে উন্নত দেশের থেকে এগিয়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোতে ২৬-৩০ শতাংশ মানুষ ভোট দেয়। আমাদের দেশে ৭০ ভাগ মানুষ ভোট দেয়।

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন,

দুই-একটা রাজনৈতিক দল না আসলেও বেশিরভাগ দলই নির্বাচনে আসে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের নিজের দিকে তাকানো উচিত। আমেরিকায় সন্ত্রাসী দল নির্বাচন করতে পারে না। আমাদের দেশে সন্ত্রাসী দল থাকতে পারে, তারা না আসলে কিছু যায় আসে না।

সবাইকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, অন্যের পিড়াপিড়িতে না, নিজেদের তাগিদেই ভালো নির্বাচন করতে চাই।

মোমেন বলেন,

এখন সব দেশ বাংলাদেশের সঙ্গে আলাপ করতে আগ্রহী। দেখেন কত দেশ আসতেছে। আমরা না ডাকতেও আসছে। আমাদের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। অনেক বিষয়ে আমরা পৃথিবীর কাছে সম্মানীয়। সব সম্ভব হিয়েছে স্থিতিশীল সরকার থাকায়।

তিনি বলেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে। পৃথিবীর কোনো দেশে এত মামুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি। বিদেশিদের এটা জানা উচিত।

মন্ত্রী বলেন,

কারও কারও ধারণা আমরা চীনের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আমরা কারও লেজুড় না। আমরা কারও দিকে ধাবিত হচ্ছি না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এক নম্বর স্টেকহোল্ডার হলো ভারত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত। আমাকে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চান। এছাড়াও নেপাল, ভুটান সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। চীন আমাদের বন্ধু। সৌদি আরব, ইউএই, যুক্তরাজ্য প্রত্যেকটা দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে।

তিনি বলেন,

ভৌগলিক কারণে অনেকের নজর আমাদের দিকে। এত দ্রুত উন্নয়নের কারণে আমরা অনেকের চক্ষুশূল হয়ে গেছি। এই যে মানবাধিকার, গণতন্ত্র, গুম এগুলা সব ভাঁওতাবাজি। বিভিন্ন দেশেই মানুষ হারিয়ে যায় আবার ফিরে আসে। তারা বলে আমাদের দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। অথচ আয়নায় নিজেদের চেহারা দেখে না।

নির্বাচন নিয়ে সংলাপের বিষয়ে ড. মোমেন বলেন, কার সঙ্গে সংলাপ করব? যুক্তরাষ্ট্রে কী ডেমোক্রেট আর রিপাব্লিকানরা সংলাপ করে। এগুলো অবান্তর কথা। আমরা আমাদের দেশের নিয়ম অনুযায়ী নির্বাচন করব।

বাংলাদেশ বিষয়ে রাশিয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের বক্তব্য। আমার কিছু বলার নাই।

বাংলাদেশ সময়: ১২:৫২:৩৮   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ