মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সফর নিয়ে যা বলল ওয়াশিংটন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সফর নিয়ে যা বলল ওয়াশিংটন
শনিবার, ৮ জুলাই ২০২৩



মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সফর নিয়ে যা বলল ওয়াশিংটন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান সিকিউরিটি, ডেমোক্রেসি ও হিউম্যান রাইটসবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

শুক্রবার (৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ৮ থেকে ১৪ জুলাই তিনি ভারত ও বাংলাদেশ সফর করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তিনি এ সফরে ভারতে দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক আরও গভীর এবং টেকসই করা নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে আছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন সমাধান, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা।

এতে আরও বলা হয়, বাংলাদেশে তিনি নাগরিক সমাজের সংগঠনের সঙ্গে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রোহিঙ্গা সংকট, শ্রম ইস্যু, মানবপাচারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে এক বৈঠকের পর উজরা জেয়া জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

এক টুইট বার্তায় তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায্য শ্রম চর্চা এবং মানবিক সহযোগিতা বিষয়ে ফলপ্রসূ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানকে ধন্যবাদ। আমি আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করতে আগ্রহী।

আগামী ১১ জুলাই উজরা জেয়ার নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। এই সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইড’র এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর থাকবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে আসার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বাংলাদেশে কীভাবে নির্বাচন হবে, সেটা দেশটির আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনীতিবিদদের তৎপরতাকে নব্য উপনিবেশবাদ ছাড়া কী বলা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১২:৫৫:২১   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ