রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার
শনিবার, ৮ জুলাই ২০২৩



রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর গুলশান থানা এলাকা থেকে এক কিশোরীকে অপহরণের পর প্রায় তিন বছর আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৮ম শ্রেণির এক কিশোরীকে স্কুলে যাওয়ার সময় মো. শাকিল (২২) নামে এক ব্যক্তি অপহরণ করে। এরপর ২০২২ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত তার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগীকে আটকে রেখে প্রতিদিন ৩ থেকে ৪ বার ধর্ষণ করতেন এবং খাবারের সঙ্গে নেশা জাতীয় ওষুধ খায়িয়ে অজ্ঞান করে রাখতেন। এছাড়া সিগারেটের আগুন দিয়ে তার হাতে ছেঁকা দেওয়াসহ বিভিন্ন প্রকার মানসিক নির্যাতন করতেন শাকিল।

তিনি জানান, সর্বশেষ ২০২২ সালের ১৭ জানুয়ারি ওই কিশোরী কৌশলে পালিয়ে তার নিজ বাসায় চলে যান। পরবর্তীতে তার পরিবার আদালতে মো. শাকিল ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ মামলা করেন। আদালত অভিযোগের বিষয় সত্যতা সম্পর্কে পিবিআই ঢাকাকে তদন্তপূর্বক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এএসপি শিহাব করিম জানান, গত ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণের সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে ঘটনার অপরাধ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক (জেলা ও দায়রা জজ) অভিযুক্ত শাকিল, তার বাবা বকুল মিয়া ও শাকিলের মা শিমু বেগমের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলায় তারা তিন মাস জেল খাটার পর জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে নিজেদের নাম পরিবর্তন করে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৩২   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট, খেলায় দর্শকদের উচ্ছ্বাস
আগামী এক বছরে সৌরবিদ্যুতের আওতায় আসবে ১৭ হাজার সেচপাম্প: প্রধানমন্ত্রী
​কালকিনি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বদলির নির্দেশ
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ