মেক্সিকোতে সাংবাদিককে তুলে নিয়ে হত্যা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে সাংবাদিককে তুলে নিয়ে হত্যা
রবিবার, ৯ জুলাই ২০২৩



মেক্সিকোতে সাংবাদিককে তুলে নিয়ে হত্যা

মেক্সিকোতে লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৯ জুলাই) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে সানচেজ ইনিগুয়েজের মরদেহ পাওয়া যায়। তিনি দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র লা জর্নাডার আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।

নিহতের স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। তার স্বামী ওইদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।

এক বিবৃতিতে নায়ারির প্রসিকিউটরের কার্যালয় জানায়, সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তার মরদেহে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ১২:১২:৩৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লুলা ও বলসোনারোর প্রতি সমান আচরণের প্রমাণ দিতে মেটাকে ২৪ ঘণ্টার সময় দিল ব্রাজিলের আদালত
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প
বেইজিংয়ে ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠিত: চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে ঋণের নিয়মে ছাড় চান জার্মানির মন্ত্রী
জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ