ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
শনিবার, ১৪ মার্চ ২০২৬



ইরান যুদ্ধে যোগ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা

ইরান যুদ্ধে যোগ নিতে প্রায় আড়াই হাজার মার্কিন স্থলসেনা রওনা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। খবর আল জাজিরার।

৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা এখন জাপানের ওকিনাওয়ায় তাদের নিজ বন্দর থেকে ইউএসএস ত্রিপোলির পাশে রওনা দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

এই জাহাজ থেকে মেরিন সদস্যদের সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে। যেকোনো সংকট মোকাবিলা বা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত তাদেরকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধে মোতায়েন করা প্রথম স্থল সেনা বলা হচ্ছে। যদিও মেরিনরা স্থলে এবং সমুদ্রে উভয় স্থানেই মোতায়েন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে, তারা এই যুদ্ধে ধীরে ধীরে নিজেদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:২৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ