সামনের দুই মাসে ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সামনের দুই মাসে ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে
রবিবার, ৯ জুলাই ২০২৩



সামনের দুই মাসে ডেঙ্গু রোগী আরও বাড়তে পারে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশে ৫৭টি জেলার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ রোগী ঢাকায়, আর বাকি রোগীগুলো বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরের দিকে স্বাস্থ্যমন্ত্রীর মানিকগঞ্জের গড়পাড়া বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়েছে। এরই মধ্যে ৬৭ জন আক্রান্ত হয়ে মারা গেছে। আরও ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং আড়াই হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। বৃষ্টি হওয়ায় বিভিন্নস্থানে পানি জমাট বেঁধে মশার বংশ বিস্তার ঘটেছে আর এতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

জাহিদ মালেক বলেন, আমরা ডেঙ্গু মোকাবিলা করে চলছি। সিটি করপোরেশন, পৌরসভাকে আহ্বান করছি, তারা যেন বেশি বেশি করে স্প্রে করে। শহরের যেসব স্থানে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এবং বসত বাড়ির উঠানে যে পানি জমে তা অপসারণ করতে হবে। এই পানি অপসারণ না করলে ডেঙ্গুর আরও ভয়াবহ অবস্থা হতে পারে। আমি মনে করি সকলে মিলে কাজ করলে এই ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পারব।

মন্ত্রী আরও বলেন, গত বছর এই সময়ে ডেঙ্গুর অবস্থা এত খারাপ ছিল না। এ বছর ডেঙ্গু রোগ বেশি বেড়ে গেছে। সামনের আরও দুই মাসে ডেঙ্গু রোগী বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা দ্বিতীয়বার আক্রান্ত হলে তাদের মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেশি। সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট রয়েছে, প্রশিক্ষিত নার্স ও ডাক্তার আছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৭   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলে শিক্ষার্থীদের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
আল কোরআন ও আল হাদিস
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে
বিমানবাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূ-রাজনীতি বিষয়ক সেমিনার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
তিন শিক্ষার্থীকে পেটালেন আম্মারসহ শিবির নেতারা
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা টিক্কা গ্রেফতার
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ