রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩
সোমবার, ১০ জুলাই ২০২৩



রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন । আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

সোমবার (১০জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার সোহেল রানা (৪৫) এবং গোদাগাড়ীর বড়গাছি গ্রামের মেহের আলী (৭০), ও তাঁর ভাই নাইমুল ইসলাম (৮০), । রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সোহেল ও নাইমুল, মেহেরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজনের মধ্যে কে কোন পক্ষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মো. সোলেমান (৫০) , মো. মনিরুল (৪৫), মো. রায়হান (৩৫), রজব (৩১) ইউনুস (২২), মো. আমু (২২), ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁদের শরীরে জখম ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসের আলী গণমাধ্যম কর্মীদের জানান, আহতদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এই সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। তিনজন নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮:১৮:১৫   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতির শেষ সিনেমা
টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : আইসিটি মন্ত্রী
যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার দিলেন ইলিয়াস মোল্লা এমপি
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি
ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ ও মানববন্ধন
ঢামেক ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন
ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ