ইসির ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসির ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি
সোমবার, ১০ জুলাই ২০২৩



ইসির ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ইসি ভোট শেষে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কিছু কেন্দ্রে ভোট বাতিল ও গেজেট প্রকাশ আটকে দেওয়ার ক্ষমতা পেয়েছে। এতে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বেড়েছে ও সুসংহত হয়েছে।

সরকার নির্বাচন কমিশনের মতামত নিয়ে আরপিও সংশোধন করেছে বলে জানিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি। নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে আইনটি নিয়ে নানা বক্তব্য এসেছে। তাতে জনগণ বিভ্রান্ত হতে পারে। এজন্য যেসব ব্যাখ্যা, মন্তব্য এসেছে তার সবগুলো সঠিক নয়। এ জন্য ইসির পক্ষ থেকে আমরা স্পষ্টীকরণ করতে চাই।

সিইসি বলেন, সরকার আমাদের প্রস্তাব মতো আরপিও সংশোধন করেছে। ইসি তার অবস্থান আরও সংহত, শক্তিশালী করার জন্য সংশোধনগুলো চেয়েছিল, সরকার সম্মত হয়েছে। সংসদ সম্মত হয়েছে। এতে করে আমাদের ক্ষমতা বর্ধিত হয়েছে। কমিশন থেকে ইসির ক্ষমতা কমানোর প্রস্তাব করা হয়েছে— এটাও অবান্তর কথা। ক্ষমতা কমানোর প্রস্তাব পাঠাতে পারে না ইসি।

সমালোচকদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা পুরো জাতি একটা সুন্দর নির্বাচন চাই। নির্বাচন নিয়ে অহেতুক, বিভ্রান্তিকর মন্তব্য করে ইসিকে হেয় করা বাঞ্ছনীয় নয়। কমিশনকে গঠনমূলক সাজেশন দিয়ে সহায়তা করলে আমরা উপকৃত হবো।

বাংলাদেশ সময়: ১৮:২২:২৭   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে - তথ্য প্রতিমন্ত্রী
ক্যান্সার চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন - স্বাস্থ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ