কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর
সোমবার, ১০ জুলাই ২০২৩



কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

বাংলাদেশ এবং এ অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশে সিজিআইএআর-সম্পর্কিত কৃষি উদ্ভাবন গ্রহণ ও প্রভাব পরিমাপ বিষয়ক পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান মন্তব্য করেন। আন্তর্জাতিক কৃষি গবেষণা সংক্রান্ত কনসালটেটিভ গ্রুপ, সিজিআইএআর-এর স্ট্যান্ডিং প্যানেল অন ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এসপিআইএ এই সভা আয়োজন করে।
এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আরও বেশি কাজ করার সুযোগ রয়েছে। এ খাতের অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার কাজ করছে। এক্ষেত্রে সিজিআইএআর এর সহযোগিতা ও নানা উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আরও গবেষণা ও উন্নয়নের সুযোগ তৈরি করবে।
বাংলাদেশে সিজিআইএআর-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উদ্যোগ, সহযোগিতা, কারিগরি সহায়তা কৃষি খাতে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ কারিগরি সহযোগিতা, গবেষণা ও যৌথভাবে কাজ করার জন্য অত্যন্ত উপযোগী। সরকার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ এ দেশের জনসাধারণ তাদের খাদ্য ও পুষ্টির জন্য এ খাতের ওপর নির্ভরশীল।
শ ম রেজাউল করিম আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মাছ, মাংস, দুধ ও ডিমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের জনগণের প্রয়োজনীয় প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ করে যাচ্ছে। পাশাপাশি উন্নত মাছের জাত সংরক্ষণ, গরুর জাত উন্নয়ন, নতুন মুরগির জাত উদ্ভাবন এবং গবাদি পশুর উন্নয়নের মাধ্যমে দুধ, মাংস ও ডিমের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করছে।
বাংলাদেশ এখন মাছ, মাংস ও ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং অচিরেই দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন বিশ্বের ৫২টি দেশে বাংলাদেশের মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি হচ্ছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ও সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের এ উন্নয়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সিজিআইএআর এসপিআইএ-এর চেয়ার ড. কারেন ম্যাকোরস, সিজিআইএআর-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক তেমিনা লালানি-শরিফ, সিজিআইএআর এসপিআইএ-এর সিনিয়র রিসার্চার ড. জেমস স্টিভেনসন সভায় বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল।

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৪   ৩৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ