সহকারী প্রকৌশলী নিয়োগের জটিলতা দ্রুত নিরসনে সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সহকারী প্রকৌশলী নিয়োগের জটিলতা দ্রুত নিরসনে সুপারিশ
বুধবার, ১২ জুলাই ২০২৩



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক

ঢাকা, ১২ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, মোঃ মসিউর রহমান রাঙ্গা এবং মোঃ শাহে আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সদ্যপ্রয়াত নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম রেবেকা মমিন এবং চট্রগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন এর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের মধ্য দিয়ে শোক প্রস্তাব গৃহীত হয়।

স্থানীয় সরকার বিভাগের ৪০ তম বিসিএস এর অধীনে প্রথম শ্রেণীর সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটি সাংবাদিকদের প্রতি গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে নির্ভুল তথ্য পরিবেশনের আহ্বান জানান।

এছাড়াও বৈঠকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৬   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম
একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ