দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির
বুধবার, ১২ জুলাই ২০২৩



দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই সন্ত্রাসী হামলায় প্রাণ গেল দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর। মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও নর্থ ওয়েস্ট শহরে এ হামলার ঘটনা ঘটে। এদিকে একের পর এক হামলা ও খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য যেন আতঙ্কের দেশে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকা। কিছুদিন পরপরই হামলার শিকার হচ্ছেন প্রবাসীরা। এবার পৃথক দুই হামলায় প্রাণ গেল দুই বাংলাদেশি ব্যবসায়ীর।

কেপটাউন শহরের ডেলফ এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে নাজমুল হোসেন নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখায়।

একই দিনে নর্থ ওয়েস্ট শহরে নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হয়েছেন শফিকুল ইসলাম নামে আরেক বাংলাদেশি ব্যবসায়ী। জানা গেছে, মোজাম্বিকের নাগরিক ওই কর্মচারী শ্বাসরোধে হত্যা করেন শফিকুল ইসলামকে। নিহতের বাড়ি কুষ্টিয়ায়।

এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ওপর হামলা ও খুনের ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি কমিউনিটিতে। দক্ষিণ আফ্রিকায় গেল কয়েক মাসে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩৪   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ