আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের
বুধবার, ১২ জুলাই ২০২৩



আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের

উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের যেমন বিকল্প নেই, তেমনি উন্নয়নের জন্য নৌকা ও আওয়ামী লীগের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। আর এ গিয়ার উন্নয়নের, একে সামনে এগিয়ে নিতেই হবে।

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৬   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ