নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখব : মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখব : মেয়র তাপস
বুধবার, ১২ জুলাই ২০২৩



নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখব : মেয়র তাপস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ তিনি এই ঘোষণা দেন।

মেয়র তাপস বলেন, বাংলাদেশের একমাত্র কাণ্ডারি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে অদম্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তাই তাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকা দখলে রাখা হবে। শুধু ঢাকা নয়, বিএনপির নৈরাজ্য ঠেকাতে সারাদেশে দুর্গ গড়ে তোলা হবে।

একইসঙ্গে আসন্ন দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে ঘরে ফিরবেন বলে জানান তিনি।

এর আগে, দুপুর তিনটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪৬   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন : খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপনে সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ