সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



সোনারগাঁয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক, মিরেরটেক ও সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরামনি।

এ সময় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া জেঅ্যান্ডজে নিটিং নামের এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ, সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ, শাহিন মিয়া এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, জামপুর ইউনিয়নের মিরেরটেক, মরিচটেক, সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকার প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৯   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ