বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬



বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

টানা ৫ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন।

এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। জ্যোতি-মোস্তারীর ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যটা সহজ হওয়ায় সেভাবে ঝুঁকি নিতে হয়নি দুজনকে। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন।

টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। ৪৪ বলে ৫০ রান করে টিকে ছিলেন তিনি। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী।
২০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

বাংলাদেশ সময়: ১৭:০৪:০৩   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত জয়
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ