কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
শনিবার, ১৫ জুলাই ২০২৩



কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কয়েকটি নদ নদীর পানি সামান্য কমলেও এখনও ধরলা ও দুধকুমারের পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। জেলার ৬টি উপজেলার দেড় শতাধিক চরের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
গত ৩/৪দিন ধরে বন্যায় প্লাবিতরা মানবেতর জীবন-যাপন করছে। বাড়ির ভিতরে পানি ওঠায় তারা ঠিকমতো রান্নাবান্না করতে পারছে না। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে বন্যাকবলিত এসব পরিবার। দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই গবাদি পশু নিয়ে রাস্তা ও বাঁধের উপর আশ্রয় নিয়েছে। কেউ কেউ ঘরের ভেতর চকি উঁচু করে অবস্থান নিয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতিমধ্যে ৬৫ মেট্রিক.টন চাল উপজেলাগুলোতে বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও ৫৮৫ মেটিক ্র.টন চাল, ১০লক্ষ টাকা ও ১হাজার ৭শ’ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বন্যার্তদের তালিকা করা হচ্ছে। এছাড়াও শুক্রবার বন্যা কবলিত ৮শতাধিক পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩০   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ