বন্দরে ছিনতাইকারী সন্দেহে মোটর সাইকেলসহ ৩ যুবক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ছিনতাইকারী সন্দেহে মোটর সাইকেলসহ ৩ যুবক আটক
শনিবার, ১৫ জুলাই ২০২৩



বন্দরে ছিনতাইকারী সন্দেহে মোটর সাইকেলসহ ৩ যুবক আটক

বন্দরে ছিনতাইকারী সন্দেহে একটি মোটর সাইকেলসহ ফতুল্লার ২ যুবকসহ ৩ জনকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলো দেওভোগ নাগবাড়ি এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে পারভেজ (২৫) মাসদাইর জামালের গ্যারেজ এলাকার আকরাম হোসেনের ছেলে শাওন (২৪) ও নারায়ণগঞ্জ সদর থানার ভূইয়াবাগ এলাকার ইউনুছ হোসেন মিয়ার ছেলে নাজমুল হোসেন রাসেল (২৫)।

আটককৃতদের শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাসস্ট্যান্ডের পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত ৩ যুবককে আটক করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরে ৩য় শীতলক্ষা সেতু ও নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে শহর ও ফতুল্লা থেকে কিছু বখাটে যুবক ও সন্ত্রাসীরা বন্দরে বিভিন্ন এলাকায় প্রেবেশ করে সাধারন জনগনকে বিভিন্ন ভয়ভিতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।

বাংলাদেশ সময়: ২৩:০১:২১   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ